স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চাঁদপুর সদর সার্কেল ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ ৮ জন অফিসার পুরস্কৃত হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) পুলিশ লাইন্স, ড্রিলশেডে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলামের সঞ্চালনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
সভার শুরুতে সহকর্মী মৃত এসআই (নি.) মো. বিল্লাল হোসেনের অকাল মৃত্যুতে উপস্থিত সব কর্মকর্তা ও পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।
পুলিশ সুপার মিলন মাহমুদ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শোনেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
গত সেপ্টেম্বর মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপার মিলন মাহমুদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বরপ্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেনঃ সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ জোবাইর সৈয়দ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুজন কান্তি বড়ুয়া, শ্রেষ্ঠ এসআই হাজীগঞ্জ থানার ইউনুস মিয়া ও শ্রেষ্ঠ এএসআই চাঁদপুর মডেল থানার শাখাওয়াত হোসেন।
আগস্ট মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরা হলোঃ সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কচুয়া থানার এসআই (নি.) মো. সহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই (নি.) আব্দুছ ছালাম, জেলার সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী চাঁদপুর মডেল থানার এএসআই (নি.) আবু হানিফ, ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার এসআই (নি.) শাহরিন হোসেন, এসআই (নি.) আব্দুল আলীম, এসআই (নি.) রাশেদুর জামান, এএসআই (নি.) তছলিম উদ্দিন, এএসআই (নি.) হেলাল উদ্দিন, হাজীগঞ্জ থানার এএসআই (নি.) রেজাউল করিম। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী চাঁদপুর সদর ট্রাফিক সার্জেন্ট মাহমুদুল ইসলাম।
পুরস্কার প্রদান শেষে পুলিশ সুপার অফিসার ও পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
১২ অক্টোবর, ২০২২।
