স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশসহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।
এছাড়া বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় মার্চ মাসের বেস্ট অফিসার ইনচার্জ হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ এবং মার্চ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাতের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. রিজওয়ান সাঈদ জিকুসহ সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার ওসি, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরওআই, রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সরা।
২৯ এপ্রিল, ২০২৪।
