চাঁদপুরে পুলিশ বিভাগের দাবা লীগের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় মুজিব শতবর্ষ উপলক্ষে দাবা লীগের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (৮ মার্চ) চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মিলন মাহমুদ।
উদ্বোধকের বক্তব্যে পুলিশ সুপার বলেন, এই লীগটি আরো আগে করার কথা ছিলো। কিন্তু পারিপার্শ্বিকতার কারণে একটু দেরি হলো। দেরিতে হলেও আমরা শুরু করতে পেরে আনন্দিত। দাবা খেলাটি আন্তর্জাতিক স্বীকৃত একটি ভালমানের খেলা। খুব বুদ্ধির খেলা হওয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। দাবা খেলাটি খুব বুদ্ধির খেলা। খুব বড় পরিসরে এই খেলা খেলতে হয় না বলে এটা একটা সুবিধা রয়েছে।
তিনি আরো বলেন, চাঁদপুরের মানুষের অনেক বুদ্ধি রয়েছে। এ খেলাতে সেইসব বুদ্ধি কাজে লাগালে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবে। ক্ষুদে খেলোয়াড়দের জন্য এই খেলার অনেক সুযোগ রয়েছে। দাবা খেলা একটি আন্তর্জাতিক স্বীকৃত খেলা, তাই এতে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি রোটারিয়ান তমাল কুমার ঘোষ, দাবা কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রীড়া সংগঠক আলহাজ সিরাজুল ইসলাম।

১০ মার্চ, ২০২২।