চাঁদপুরে পৌর ইসলামী আন্দোলনের মাস্ক বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনগণের মাঝে সচেতনতার লক্ষ্যে প্রচার অভিযান ও মাস্ক বিতরণ করেছে চাঁদপুর পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (৩০ জুন) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সচেতনতামূলক প্রচার ও ফ্রি মাস্ক বিতরণ করেন চাঁদপুর শহর শাখার নেতৃবৃন্দ।
সংগঠনের শহর শাখার সভাপতি মুফতি আবু নাঈম মুহাম্মদ তানভীরের নেতৃত্বে মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসাইন ঢালী, সেক্রেটারী মুহা. শরীফ মৃধা, জয়েন্ট সেক্রেটারী মাও. মাহদি হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, দফতর সম্পাদক মো. জসিম উদ্দিন গাজী, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মো. সোহেল মজুমদার, সমাজকল্যাণ সম্পাদক মো. আল আমীন প্রমুখ।

০১ জুলাই, ২০২১।