চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী পালন

জেলা আ.লীগের বিভিন্ন কর্মসূচি উদযাপন

স্টাফ রিপোর্টার
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সোয়া ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মাল্যদান করা হয়।
সকাল ১০টায় মানবিক জননী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের অর্থায়নে ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে ঘর উপহার প্রদান করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিকেলে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ মো. ইউছুফ গাজী, ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সরদার, সন্তোষ দাস, উপদেষ্টা স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশীদ সাগর, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য মুনির আহমেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোঁপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মামুদা নূর খান, জেলা স্বেচ্ছাসেক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসেন, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফরিদা ইলিয়াছ, জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের জন্য আশীর্বাদ। কারণ তিনি তার মেধা ও শ্রম দিয়ে এদেশকে আজ যে জায়গায় নিয়ে এসেছেন। এটি একমাত্র তার দূরদর্শী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। তিনি তার পিতার স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। যাতে এই দেশের মানুষ অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে। আমরা আওয়ামী পরিবার এক এবং অভিন্ন। দলের এবং দেশের প্রয়োজনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তিরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পচাত্তরের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ। সবশেষে শেখ হাসিনার পক্ষ থেকে অসহায়, বয়স্ক এবং বিধবা নারীর মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বাদ আছর শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
২৯ সেপ্টেম্বর, ২০২১।