সজীব খান
চাঁদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে বেশি বেশি করে প্রাণিসম্পদ পালন করতে হবে। প্রাণিসম্পদের মাধ্যমে দেশের দ্রুত অর্থনীতিক পরিবর্তন হবে। যুব সমাজকে গবাদিপশু পালনে উৎসাহ যোগাতে হবে। বেকার না থেকে গবাদিপশু পালন করলে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি দেশের বেকারত্বও দূর হবে। গবাদিপশু পালনের জন্য প্রাণিসম্পদের পরামর্শ নিয়ে এগুলে সফলতা অনিবার্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মুকবুল হোসেন।
অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বকতিয়ার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, জেলা প্রাণিসম্পদ টেনিং কর্মকর্তা জুলহাস আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সিহান পারভেজ, ভেটেরিনারি সার্জন হাবিবুন নবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রদর্শনী করা হয়।
১৭ ফেব্রুয়ারি, ২০২২।
