স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে প্রেমিকা সোনিয়া আক্তার (২৬) নামে এক নারী। শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সেকদি গ্রামের শেখ বাড়িতে প্রেমিকার অনশনের ঘটনাটি এলাকায় আলোচনার
ঝড় বইছে। প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন প্রেমিকা সোনিয়া।
অনশনরত সোনিয়া জানান, এক বছর ধরে স্থানীয় সহিদ উল্যাহর ছেলে মাহাবুব আলমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিভিন্ন সময়ে তাকে নিয়ে নানা স্থানে রাখে প্রবাসী মাহাবুব। বিয়ের প্রলোভনে তার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছে বলে অভিযোগ করে। গত ১৫ নভেম্বর চাঁদপুর মডেল থানায় নারী ও নির্যাতন আইনে সোনিয়া মামলা দায়ের করলেও মাহবুবের বাড়িতে গত শনিবার সকালে বিয়ের দাবিতে থেকে অবস্থান নিয়েছি।
এ ব্যাপারে প্রবাসী মাহাবুবের বাবা বাবা সহিদ উল্যাহ সাংবাদিদের জানান, আমার ছেলে বাড়িতে নেই। কিন্তু এই মেয়েটি এসে আমার বসতঘরে প্রবেশ করে আমাদের লাঞ্ছিত করছে। খবর পেয়ে ওইদিন রাতে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের নির্দেশে উপ-পরিদর্শক পলাশ বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে সোনিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন জানান, উভয় পক্ষকে আমরা থানায় আসার জন্য খবর দিয়েছি। প্রেমিকা সোনিয়ার মা থানায় আসলে তাকে তার জিম্মায় দিয়ে দেয়া হয়েছে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
