স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় ক্যাফে কর্নারের ৪র্থ তলায় অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ লতিফ।
সংগঠনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন মিজি, সহ-সভাপতি এসএম সোহেল, সাংগঠনিক সম্পাদক মাও. আবদুর রহমান গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম-সম্পাদক শরীফুল ইসলাম, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক সজীব খান, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বাদশা ভূঁইয়া, কার্যকরী কমিটির সদস্য সাইফুল আজম, চৌধুরী ইয়াসিন ইকরাম ও শেখ আল মামুন।
আলোচনায় সংগঠনের ইফতার করার জন্য উপ-কমিটি করা হয়। কমিটির আহ্বায়ক সাইফুল আজম, সদস্য সচিব শেখ আল মামুনকে মনোনীত করা হয়। আগামি ২৩ রমজান সংগঠনের ইফতার মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া কার্যকরী কমিটির শূন্য পদে গোলাম মোস্তফার নাম প্রস্তাবনা আসায় সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফাকে সংগঠনের শূন্য পদে অন্তঃর্ভুক্ত করা হয়। এছাড়া মানিক দাসের সদস্যপদ তার আবেদনের প্রেক্ষিতে পুনরায় বহাল করা হয়।
০১ এপ্রিল, ২০২৩।
