স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর-কক্সবাজার বনভোজন পরবর্তী র্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত।
তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরে পরিচিত একটি সংগঠন ফটোজার্নালিস্ট। তারা মাঠ পর্যায়ের সাংবাদিক। সংগঠনের মাধ্যমে কর্মীরা সুসংগঠিত হয়। মাঠ পর্যায়ের আরও সাংবাদিক আছেন তাদেরও সংগঠনের নিয়ম অনুযায়ী নেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, সহ-সভাপতি রহিম বাদশা, সোহেল রুশদী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. ওমর পাটওয়ারী, টেলিভিশন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি রিয়াদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।
সংগঠনের সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাওন পাটওয়ারী পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক বিমল চৌধুরী, মোহাম্মদ মাসুদ আলম, কে এম মাসুদ প্রমুখ। র্যাফেল ড্র এ প্রথম পুরস্কার পান অভিজিৎ রায়, দ্বিতীয় মো. শাওন পাটওয়ারী ও তৃতীয় মো. ইব্রাহীম খান।
অনুষ্ঠানে ফটোজার্নালিস্ট এসোসিয়নের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক কাদের পলাশ এবং বিশেষ অতিথি মো. ওমর পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে টেলিভিশন ফোরাম চাঁদপুর জেলার নবনির্বাচিত সভাপতি রিয়াদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক কাদের পলাশকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪।
