চাঁদপুরে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৬টার চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকা থেকে মো. দুলাল হোসেন ছৈয়াল (৩৩) ও মো. মোহন (১৯) কে ৫০ বোতল ফেনসিডিল ও ১শ’ ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকদের তথ্যের ভিত্তিতে মো. মাহমুদুল হাসান শুভ্র (৩৮) কে ইলিশ চত্বর এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ বিষয়ে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মজিবুর রহমান এবং উপ-পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।
২০ আগস্ট, ২০২০।