স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বজ্রপাতে আ. হামিদ শেখ (৬০) নামের এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা নিহত মাঝির মৃতদেহ নদী থেকে উদ্ধার করেছে। বজ্রপাতের ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরের ঢালীরঘাটে রোববার (২৬ এপ্রিল) দুপুরে।
মধ্য ইচলী শেখ বাড়ির মৃত রুস্তম আলী শেখের ছেলে আ. হামিদ শেখ (৬০) ২ মেয়ে ও ১ ছেলের জনক।
জানা যায়, আ. হামিদ শেখ ঢালিরঘাট এলাকার ডাকাতিয়া নদীতে ডিঙ্গি নৌকাযোগে যাত্রী পারাপার করতো। রোববার দুপুরে সে নদী পাড় হয়ে নিজ বাড়ির উদ্দেশে আসছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটে এবং তা আ. হামিদ শেখের উপর পরলে তিনি নদীতে পড়ে যান।
নদীতে থাকা মাঝিরা তা দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন চাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। ফায়ার সার্ভিসের লিডার মোসলেম মিয়াজির নেতৃত্বে ডুবুরি দল ঘটনাস্থলে ছুটে যায়। মাঝিদের দেখানো স্থানে ডুবুরি আমিনুর রহমান ডাকাতিয়া নদীতে নেমে প্রয় ৩০ ফুট গভীরে পানির তলদেশ থেকে আ. হামিদ শেখের লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, মৃত আ. হামিদ শেখের শরীরের একাংশ বজ্রপাতের আঘাত লেগেছে। যার কারণে সে নদীর পানিতে তলিয়ে যায়।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে বজ্রপাতে মাঝির মৃত্যু
