আল আমিন ছৈয়াল
‘ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল করেছে চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (৯ এপ্রিল) বিকেলে বিপণীবাগ পার্টি হাউজে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বদর দিবসের চেতনা আমাদের বিশ্বাসী করেছে। ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবির সংখ্যা কম হলেও আল্লাহর প্রতি বিশ্বাস থাকায় বদরের যুদ্ধে বিজয় অর্জন হয়েছে। ঐতিহাসিক বদরের যুদ্ধে মহানবি (স)-এর ডাকে ইসলামকে টিকিয়ে রাখার লক্ষ্যে সাহাবিরা বদরের প্রান্তরে একত্রিত হয়ে বাতেলের বিপক্ষে যুদ্ধ করে বিজয় অর্জন করে।
জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী কে এম ইয়াসিন রাশেদ সানী ও জয়েন্ট সেক্রেটারী মাও. বেলাল হোসাইনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাও. নেয়ামত হোসেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. কামাল হোসেন, ইউনিএইড চাঁদপুর জেলা পরিচালক মো. হাফিজ আসাদ বাবর, ফরিদগঞ্জ শাশিয়ালি মাদরাসার মুহাদ্দিস মাও. মো. আবু মুসা, চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভির, চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. বেনজির আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ এসএম জয়নাল আবেদীন প্রমুখ।
এছাড়া চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তালহা জুবায়েরসহ রাজনীতিবিদ, শিক্ষক, ডাক্তার, আইনজীবী, পেশাজীবী, সাংবাদিক, সুধীমহল ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি অধ্যক্ষ গাজী মো. হানিফ।
১০ এপ্রিল, ২০২৩।
