চাঁদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

dav

বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে

স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সস্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর ররহমান মানিক, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা যুবদলের সহ-সভাপতি শাহানুর বেপারী শানু, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আজ বিনা চিকিৎসায় কারাগারে রয়েছেন। জালিম সরকার তার সু-চিকিৎসাও নিতে দিচ্ছে না। সবশেষ বেগম খালেদা জিয়ার জামিন আবেদনটিও খারিজ করে দেয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় দেশে এখন আর আইনের শাসন নাই। অবৈধ শেখ হাসিনার অদৃশ্য ইশারায় দেশের শাসনব্যবস্থা চলছে।
বক্তারা আরো বলেন, সারা বাংলাদেশের মানষ বেগম জিয়ার মুক্তি চায়। শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশে তাকে আটক রাখা হয়েছে। এখন আর বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই নেতৃবৃন্দকে ঘরে বসে থাকলে হবে না, ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনের জন্যে প্রস্তুত থাকতে হবে। দেশের জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।