চাঁদপুরে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া

 

শ্রমিক লীগ নেতা আ. হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হান্নান বেপারীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৯ জানুয়ারি) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। গত বছর ২৮ জানুয়ারি সকালে আব্দুল হান্নান বেপারী কিডনিজনিত সমস্যায় ৬৫ বছর বয়সে চাঁদপুর শহরের বকুলতলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বাদজুমা শহরের রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদ, রেলওয়ে বড়স্টেশন জামে মসজিদ, রেলওয়ে জিলানী জামে মসজিদ, রেলওয়ে কাঁচাকলোনী জামে মসজিদ ও নিজ গ্রামের ফরিদগঞ্জ ফকির বাজার উত্তর জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দীনের পরিচালনায় মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান বেপারী, ইমন ঢালী, আনোয়ার হাওলাদার, রাজন খান, সাবেক সদস্য ইফতেখার আলম মিলন ও যুবলীগ নেতা শামীম সরকারসহ মুসল্লিবৃন্দ।
৩০ জানুয়ারি, ২০২১।