মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে
প্রেস বিজ্ঞপ্তি
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় স্ট্রেনথিনিং কোয়ালিটি আই কেয়ার সার্ভিসেস ফর চিলড্রেন এন্ড নিউবর্নসের আওতায় বুধবার (১৭ নভেম্বর) বিশ্ব অপরিণত নবজাতক দিবস-২০২১ যথোপযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি এবং জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তার বক্তব্যে বলেন, বিশ্বে প্রতিবছর প্রায় ৪০ লাখ শিশু অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করে। যেসব শিশু ৩৫ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে এবং যাদের ওজন ২০০০ গ্রামের চেয়ে কম এবং জন্মের পরে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করতে হয়। তাদের মধ্যে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বা চোখের আরওপি রোগ হতে পারে। আরওপি শিশু অন্ধত্বেও একটি অন্যতম প্রধান কারন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশুশেরকে অন্ধত্বের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধিকরণ এবং পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরে বিশেষায়িত শিশু বিভাগ স্থাপনের পাশাপশি অরবিশ ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রশিক্ষিত জনবলের মাধ্যমে আরওপি ইউনিট চালু করা হয়েছে। যা অত্যন্ত যুগোপযোগী উদ্যোগ এবং প্রশংসার দাবিদার।
দিবসটি উদযাপন উপলক্ষে হাসপাতালে র্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে মাতৃমঙ্গল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নবজাতক শিশু এবং গর্ববতী মায়েদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের অবৈতনিক সাধারণ সম্পাদক রোটা. এম এ মাসুদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আনোয়ার হোসেন শেখ, কোষাধ্যক্ষ রোটা. সুভাষ চন্দ্র রায়, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রোটা. ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ স্মৃতি, অ্যাড. ফজলুল হক সরকার, রোটা. মোহাম্মদ আলী জিন্নাহ, গোলাম কিবরিয়া জীবন, রোটা. কাজী শাহাদাত, রোটা. ডা. বিশ্বনাথ পোদ্দার, রোটা. তমাল কুমার ঘোষসহ হাসপাতালের আজীবন সদস্য ও সাধারণ পরিষদ সদস্যবৃন্দ এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
১৮ নভেম্বর, ২০২১।
