প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর শহরের মরহুম অ্যাড. শাহ মুসলিমের বড় ছেলে চাঁদপুর কনফিডেন্স কম্পিউটারের স্বত্বাধিকারী ও চৌধুরী পাড়া কমিউনিটি পুলিশিং মহল্লা কমিটির সহ-সভাপতি এনায়েত করিম তসলিম হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌধুরী পাড়া মহল্লা কমিটির সভাপতি এমএ মান্নান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ মহল্লা কমিটির সদস্যবৃন্দ।
গত শুক্রবার সকাল সাড়ে ৮টায় তসলিম হোসেন চাঁদপুর শহরের মিডল্যান্ড হাসপাতালে অসুস্থ অবস্থায় নেওয়ার পর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। ওইদিন বাদজুমা শহরের লেকেরপাড়স্থ চিশতিয়া জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
পরে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি মৃত্যুকালে তিন ছেলে, ভাই-বোন ও মাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে কমিউনিটি পুলিশ, চৌধুরী পাড়া মহল্লা কমিটির সদস্যরা।
২৭ জুন, ২০২১।
