চাঁদপুরে ব্যাপক শিলাবৃষ্টি


স্টাফ রিপোর্টার
চাঁদপুরে শহরে গতকাল মঙ্গলবার ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে ২৬ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকালে সূর্যোর আলো উঠার আগেই আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পরে শুরু হয় ঝড়ো হাওয়া ও বাতাস। এরপরেই শুরু হয় শিলাবৃষ্টি। ২০ মিনিটি টানা শিলাবৃষ্টি হয়। একই সাথে আকাশে বজ্রপাতের গর্জন। শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শিলাবৃষ্টিতে মুহূর্তে আম গাছের মুকুল ঝরে পড়ে।
শহরের সড়কগুলোতে সকালের ব্যস্ততা অনেকটা কমে যায়। শিলাবৃষ্টি একটু কমে আসলেও আকাশে বজ্রপাত কমেনি। সকাল ৯টার পরে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। এদিকে ঝড়ো হাওয়ার কারণে চাঁদপুর পদ্মা-মেঘনা নদী উত্তাল হয়ে উঠে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঝড়ো হাওয়ার কারণে আমরা চাঁদপুর-নারায়নগঞ্জের মধ্যে চলাচলকারী ছোট লঞ্চগুলোর চলাচল বন্ধ করে দিয়েছি। বড় যাত্রীবাহী লঞ্চগুলো নিয়মিত চলবে।
চাঁদপুর আবহাওয়া অফিস জানায়, চাঁদপুরে সকালে হয়ে যাওয়া শিলা বৃষ্টিতে ২৬ মি:মি: বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ চাঁদপুরের তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস আছে, তা দুপুর নাগাদ বাড়তে পারে। আর আগামিকালও (বুধবার) বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।