চাঁদপুরে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ স্মরণে সভা


স্টাফ রিপোর্টার
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
জেলা ব্র্যাকের সমন্বয়কারী মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, প্রগতি ব্র্যাক ডিবিশনাল ম্যানেজার মো. মারুফ হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়নন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত।
অনুষ্ঠান পরিচালনা করে ব্র্যাক মাইক্রোফিনেন্স আঞ্চলিক ব্যবস্থাপক তারেক হাসান।
এ সময় প্রধান অতিথি বলেন, প্রত্যেক মানুষের কিছু নির্দিষ্ট স্বপ্ন থাকে। মানুষকে এগিয়ে নিতে নির্দিষ্ট পথে এগিয়ে যেতে হয়। তেমনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ছিলেন একজন সফল ব্যাক্তি। যার অনুপ্রেরণায় ব্র্যাক আজ সাফল্যের শীর্ষে।