চাঁদপুরে ভারতের নির্বাচন কমিশনের মহাপরিচালকের ভোটকেন্দ্র পরিদর্শন

স্টাফ রিপোর্টার
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন ভারতের নির্বাচন কমিশনের মহাপরিচালক বালসুব্রামানিয়ান নারায়ণান। রোববার (৭ জানুয়ারি) সকালে চাঁদপুর-৩ আসনের বাবুরহাট উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া উচ্চ বিদ্যালয় ও ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও ভোটারদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পর্যবেক্ষণকালে তার সাথে ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতসহ আরো অনেকে।

০৮ জানুয়ারি, ২০২৪।