চাঁদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সাংবাদিক ওরিয়েন্টেশন

জেলার সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

স্টাফ রিপোর্টার
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে চাঁদপুরে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেনের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, দৈনিক প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, এখন টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, সময় টেলিভিশন চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ, মাই টিভির চাঁদপুর প্রতিনিধি মুনাওয়ার কানন, একুশে টেলিভিশন চাঁদপুর প্রতিনিধি নেয়ামত হোসেন, দৈনিক আদি বাংলার প্রকাশক ও সম্পাদক আরিফ রাসেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ, সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদ, বর্তমান সহ-সভাপতি এসএম সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম অনিক, শরিফুল ইসলাম, দৈনিক চাঁদপুর বার্তা যুগ্ম-বার্তা সম্পাদক মানিক দাস, দৈনিক চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরীসহ সাংবাদিকরা।
সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন বলেন, কেউ যেন কোন ধরনের অপপ্রচার না করতে পারে সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। কোন শিশু যদি অসুস্থ ও জ্বর থাকে সেই শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। সেই শিশু সুস্থ হলে পরবর্তীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। অসুস্থ ছাড়া সব বাচ্চাই ‘এ প্লাস’ ভিটামিন ক্যাপসুল খেতে পারবে। এর কোন পাশ্ব পতিক্রিয়া নেই। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব বাচ্চাই এ প্লাস ভিটামিনটি খেতে পারবে। এটা খুবই ভালমানের। এটা রেনেটা কোম্পানীর জার্মানী থেকে আসে। এ ভিটামিনের গুরুত্ব সবাইকে বুঝাতে হবে।
তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে, শিশুর শারীরিক বিকাশে সাহায্য করে, ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ভরাপেটে খেলে ভালো হয়। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে আমরা একটি মোবাইল টিম গঠন করছি।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে সিভিল সার্জন কার্যালয় বদ্ধপরিকর। এজন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ৩ লাখ ৪৭ হাজার ৯শ’ ৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩৮ হাজার ১শ’ ৯২ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৯ হাজার ৭শ’ ৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ২৩৩২টি কেন্দ্র। ১৮ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলাবে।
আরো জানা যায়, ভিটামিন ‘এ’ শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে, শিশুর শারীরিক বিকাশে সাহায্য করে, ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। আসামি ১৮ জুন ১দিন ব্যাপী সারাদেশে জাতীয় ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ওইদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১০০০০০ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২০০০০০ আইইউ) খাওয়ানো হবে। গত রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষমাত্রা ছিল ৩৮,১৯২ জন, ভিটামিন প্রাপ্ত হয় ৩৭,৭৬২ জন, অর্জনের হার ৯৮.৮৮%, গত রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষমাত্রা ছিল ৩ লক্ষ ৯ হাজার ৭শ’ ৫৫ জন, ভিটামিন প্রাপ্ত হয় ৩ লাখ ৭ হাজার ২শ’ ১৫ জন, অর্জনের হার ৯৯.১৭%।

১৬ জুন, ২০২৩।