শাহ আলম খান
চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অমান্য করায় ১১জনকে এবং স্বাস্থ্য বিধি না মানায় একজন পল্লী চিকিৎসকসহ ৪জনকে
১৯ হাজার ২শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহামায়া বাজারের ১১জন ব্যবসায়ীকে ১৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থবিধি না মানায় একজন পল্লী চিকিৎসকসহ ৪জনকে ১ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়। পরবর্তী সময়ের জন্য এসব ব্যবসায়ীদের পাটজাত মোড়ক ব্যবহার করার জন্য নির্দেশনা দেয়া হয় এবং স্বাস্থ্যবিধি মানার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন পাট অধিদপ্তর চাঁদপুরের মুখ্য পরিদর্শক মো. সাইফুল আলম, পেশকার মাহবুব হোসেন ও আনসার ব্যাটালিয়ান সদস্যবৃন্দ।
১৮ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৫ জনকে অর্থদণ্ড
