চাঁদপুরে মহিলা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করেছে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর আওয়ামী লীগ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি বক্তব্যে বলেন, মহিলা আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন সংগ্রামে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসূদা নূর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাড. সাইফুদ্দিন বাবু, জেলা পরিষদ সদস্য আয়শা রহমান লিলি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর খালেদা খানম, হাজীগঞ্জ পৌর মহিলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি আক্তার, বাগাদী ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেত্রী পারুল বেগম।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ সদস্য আয়শা রহমান লিলি। পরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

২৮ ফেব্রুয়ারি, ২০২২।