চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় শহরের তালতলাস্থ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান শরীফ।
তিনি তার বক্তব্যে বলেন, মুজিববর্ষকে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরো বেগবান হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এবছর এই প্রথম আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি আরো বলেন, আমাদের লোকবল এবং যানবাহন ও বিভিন্ন বিষয়ে সংকট রয়েছে। তারপরও আমার আন্তরিকতার কোন কমতি নেই। তবে আগের তুলনায় অনেক এগিয়েছি। ধীরে-ধীরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব কার্যালয় ও বিভিন্ন সংকট পূরণ করে আমরা আমাদের কার্যক্রম আরো গতিশীল করবো। আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাংবাদিকসহ সবার সহযোগিতা পেয়েছি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমি আপনাদের সহযোগিতা নিয়ে মাদকের সাথে জড়িত কেউ যদি আমাদের অফিসের ও হয় তাকেও আইনের আওতায় আনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদি, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের প্রমুখ।