স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আটক মাদকসেবী আবদুল মান্নান গাজী (৩৬) কে ৩ মাসের কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর মোর্শেদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় দুপুর ১টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী আব্দুল মান্নান গাজীকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে আটক মাদক সেবনকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে ৩ মাস কারাদণ্ড ও ৫শ’ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।
২২ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে মাদকসেবী মান্নান গাজীর কারাদণ্ড
