স্টাফ রিপোর্টার
চাঁদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। সরজমিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৩ মাসের কারা ও অর্থদণ্ড দেয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান শরীফের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে শহরের প্রফেসর পাড়া এলাকায় এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মজিবুর রহমান, উপ-পরিদর্শক মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় মো. লিটন ঢালী (২২) ও আব্দুর রহমান (২৩) কে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক লিটন ও আব্দুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ’ ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে মাদক বিরোধী অভিযানে আটক ২
