এস এম সোহেল
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ কেন্দ্রিয় শহীদ মিনার বেদীতে শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ থেকে শুরু করে সব শ্রেণি ও পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের পক্ষে জেলা প্রশাসকসহ মুক্তিযোদ্ধারা, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন, চাঁদপুর সড়ক বিভাগের পক্ষে নির্বাহী প্রকৌশলী মো. সামসুজ্জোহা, চাঁদপুর এলজিইডির পক্ষে নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ বিশ্বাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুরের পক্ষে নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান ও চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি এএইচএম আহসান উল্লাহ পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া চাঁদপুর সিআইডি, চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা, চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই), চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁদপুর পৌর কর্মচারী সংসদ, চাঁদপুর ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স, চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, চাঁদপুর সরকারি আইন কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাঁদপুর জেলা কার্যালয়, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সিটিউট চাঁদপুর জেলা শাখা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর জেলা, চাঁদপুর জেলা গণফোরাম, চাঁদপুর পরিবার-পরিকল্পনা বিভাগ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখা, চাঁদপুর জেলা পরিসংখ্যান অফিস, বিএডিসি উপ-পরিচালক চাঁদপুর কার্যালয়, রূপালী ব্যাংক চাঁদপুর জোনাল অফিসসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরদিন ভোরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষে, কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পক্ষে, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সংগঠন চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শহরে প্রভাত ফেরি বের হয়। একুশের সেই দেহ-মন শিহরিত গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ আকাশ-বাতাস মুখরিত করে সকলে খালি পায়ে প্রভাত ফেরীতে অংশ নেয়। আবারো সবার গন্তব্য হয় চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনার। সবাই শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, অফিস-আদালত এমনকি অনেকে নিজস্ব বাসা-বাড়িতে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করে। একইভাবে বিভিন্ন উপজেলায়ও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। জেলা সদরে উদযাপন হয় জেলা প্রশাসনের উদ্যোগে আর উপজেলাগুলোতে উদযাপন হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে।
চাঁদপুর শহরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসন আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, আমরা ১৯৯৯ সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করছি। বিশ্বে প্রায় ৫ হাজার ভাষা রয়েছে, তার মধ্যে অন্যতম বাংলা ভাষা। বিভিন্ন দেশের মানুষও বাংলা ভাষায় কথা বলেন। বিশ্বের একমাত্র জাতি আমরা যারা নিজের ভাষার জন্যে রক্ত দিয়েছি।
তিনি আরো বলেন, ইদানিং আমরা নিজের ভাষাকে বিকৃতি করছি। বাংলা ভাষার সম্মান করতে হলে বিকৃত ভাষাকে পরিহার করতে হবে। যথাযথভাবে আমরা বাংলা ভাষা শিখছি না। বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পুরো পাঠ্যবই পাঠদান করাতে হবে। যে ভাষা আদায়ের জন্যে আমরা রক্ত দিয়েছি, সে ভাষাকে যথাযথভাবে সম্মান করা আমাদের দায়িত্ব।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, এনএসআই’র উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মহসিন পাঠান ও বিশিষ্ট ছড়াকার ডা. পীযুষ কান্তি বড়–য়া।
অনুষ্ঠানে একই সাথে সপ্তাহব্যাপী মহান একুশে বইমেলা শেষ হয়। আলোচনা সভা শেষে মহান শহীদ দিবস ও বই মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও মেলার স্টলগুলো মধ্যে সেরা স্টলগুলোকে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর জেলার সব স্কুল, কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক/শিক্ষিকারা স্বল্পপরিসরে স্ব-স্ব প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে দিবসের সাথে সঙ্গতিপূর্ণ সঙ্গীত পরিবেশন সহকারে শহরের প্রধান প্রধান সড়কে প্রভাতফেরি বের করা হয়। ঐদিন শহীদের স্মরণে জেলার স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়েছে।
স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বই পাঠ, স্মরচিত ছড়া ও কবিতা প্রতিযোগিতা এবং কলেজে সর্বসাধারণের জন্য ২১ সংক্রান্ত প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সব মসজিদে বাদ জোহর এবং মন্দির ও গীর্জায় শহীদদের রুহের মাগফিরাত কামনা দোয়া কামনা করা হয়।
চাঁদপুর জেলা আ.লীগের বিভিন্ন কর্মসূচি পালন: অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ নেতাকর্মীরা।
এরপর সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এরপর সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকবো এই হোক আমাদের আজকের শপথ। শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নে রোল মডেল। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিতারিত করে দলকে কলঙ্কমুক্ত করকে হবে। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস জানতে হবে। আওয়ামী লীগ তিলে তিলে গড়া রাজনৈতিক দল। ত্যাগীদের মূল্যায়ন ও স্থান দিতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল তার বক্তব্যে বলেন, ঐক্যের বিকল্প নেই। ১৯৭১ সাথে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তেমনি চাঁদপুর জেলা আওয়ামী লীগ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ ঝাঁপিয়ে পড়বো এটাই হোক আজকে আমাদের শপথ। আওয়ামী লীগের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব, আব্দুর রশিদ সরদার, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাাংস্কৃতিক বিষয় সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সদস্য অ্যাড. বদরুজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, মহিলা আওয়ামী লীগের নেত্রী রেনু বেগম, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সফিক গাজী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া জেলা আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে ছিলো- বাদআছর বিভিন্ন মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া করা হয়।
২৩ ফেব্রুয়ারি, ২০২৩।
