চাঁদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

জ্বালানি তেলের সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে

স্টাফ রিপোর্টার
জ্বালানি তেলের সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা যুবদল। শনিবার (৬ আগস্ট) বিকেলে শহরের কালীবাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি মোস্তফা বন্ধুকসি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম নজু, পারভেজ আলম রবিন, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার, দফতর সম্পাদক মাসুদ পাটোয়ারী, আবদুল্লাহ আল মামুন, ইউসুফ মিয়াজী, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ হোসেন গাজী, নজরুল ইসলাম বাবলু, জিয়াউর রহমান টিটু, জুলহাস আহমেদ জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হীরন মাঝি, কাইয়ুম খান, মাহবুব মুন্না, জিয়া প্রধানিয়া, সুমন বেপারী, কামরুল ইসলাম সোহেল, আলমগীর শেখ, সাইফুল মাল, আল আমিনসহ জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

০৭ আগস্ট, ২০২২।