স্টাফ রিপোর্টার
সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাঙালির বাতিঘর, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন চাঁদপুর জেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে
উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ৪টায় শহরের হাজী মহসীন রোডস্থ জেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় জেলা যুবলীগ সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক আবু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ঝন্টু দাস, সদস্য নাজমুল পাটোয়ারী, লিলু হাওলাদার, সোহাগ পাটোয়ারী, নাছির পাটওয়ারী, রিপন ভদ্র, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুর জামান পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবুবকর ছিদ্দিক, যুবলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন মাহমুদ হোসেন, সদর উপজেলা যুবলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল বকাউল, যুবলীগ নেতা অ্যাড. খালেদ মোশাররফ, সায়েম খান প্রমুখ।
এদিকে শহরের গুণরাজদী সাতআনী পাটোয়ারী বাড়ি জামে মসজিদের বাদ জোহর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু পাটোয়ারীর উদ্যোগে বিশেষ মিলাদ মাহফিল ও শতাধিক এতিমের দুপুরের খাবারের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর ও যুগ্ম-আহ্বায়ক ঝন্টুসহ যুবলীগ নেতৃবৃন্দ।
২৯ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন
