
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ ওয়াইডব্লিউসিএ স্কুলের ২য় তলায় অফিস কক্ষে সভায় সভাপতিত্ব করেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন।
চাঁদপুরে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক কমিটির সদস্য সচিব কালাচাঁদ দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির নির্বাহী সদস্য পাপড়ী বর্মন, বেবী সাহা, মনিন্দ্র বর্মন, খুকী চৌধুরী, পিএম বিল্লাল, আবদুস সামাদ রাজন, খায়রুল আলম জনি, ব্র্যাক জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. আফসার উদ্দিনসহ অন্যান্যরা।
সভায় বক্তরা বলেন, সভায় করোনা ভাইরাস নিয়ে করণীয় প্রতিকার নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। বিগত সভার কার্যবিবরণী ও অগ্রগতি তুলে ধরা হয়েছে। চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় প্রশাসন ও সমমনা এনজিও এর সাথে লিংকেজ বৃদ্ধিতে করা করা পরামর্শ গ্রহণ করা হয়। যৌন হয়রানি নির্মূলকরণ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।
এছাড়া নেটওয়ার্ক কমিটি আরো বেগবানসহ যৌন হয়রানি নির্মূল করার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
