
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার জরুরি সাধারণ সভা গতকাল শনিবার সকালে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি আলহাজ আব্দুর রহিম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজ দেওয়ানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হেদায়েত উল্যাহ মিজি, মোর্শেদ আলম, যুগ্ম সম্পাদক নুরুল আলম লালু, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মাসুদ আকন্দ, কোষাধ্যক্ষ সম্পদ সাহা, প্রচার সম্পাদক বিল¬াল হোসেন গাজী, দপ্তর সম্পাদক মজিবুর রহমান মাইনু।
সভায় বিগত তিন বছরের কার্যবিবরণী পাঠ, হিসাব বিবরণী উপস্থাপন ও সর্বসম্মতিক্রমে পাস করা হয়। সভায় ২০২০-২১সনের কার্যনির্বাহী পরিষদ গঠনের ক্ষেত্রে কিছুটা রদবদল করে ২১ সদস্যের পরিবর্তে ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠনের ক্ষেত্রে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া হোটেল মালিকদের পৌরসভার লাইসেন্সের পাশাপাশি সমিতির ছাড়পত্র অন্যান্য লাইসেন্সের উপর গুরুত্বারোপ করে গ্রহণ বাধ্যতামূলক বলে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ব্যাপারে ও সিদ্ধান্ত গৃহীত হয়।
