চাঁদপুরে শতবর্ষী ছকিনা খাতুন লতা-পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করে

নূরে আলম খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লালু মোল্লার স্ত্রী শতবর্ষী ছকিনা খাতুন লতা-পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। গত বৃহস্পতিবার চাঁদপুর জেলা জজ কোটের পূর্ব গেটে দেখা যায় সখিনা খাতুন থানকুনি পাতা ও কয়েকটি চালতা বিক্রির উদ্দেশ্যে বসে আছেন।
ছকিনা খাতুনের কাছে জানতে চাইলে তিনি আমার বাড়ি মৈশাদী ইউনিয়ন ৩নং ওয়ার্ডের কেরালিজ বাড়ি। স্বামী মারা যাওয়ার পর আমি ৩টা মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করি ২টা মেয়ে বিয়ে দিয়েছি তাদের স্বামী মারা যায়, তারা এখন ঢাকায় কাজ করে, আর ১টা মেয়ে চাঁদপুরে বাসাতে কাজ করে। আমার কাজ করে সংসার চালানোর মত কোন লোক না থাকাতে আমি টিয়া পাতা (থানকুনি) হাইচার শাক (হেলেঞ্চা), চালতা, কচুরলতি বিক্রি করে খাই।
তিনি আরো জানান, আমি খুবই কষ্টে দিন কাটাই। এই বৃদ্ধ বয়সে সরকারি কোন অনুদান পেলে বাকি জীবনে একটু সুখে থাকতে পারবো। সরকার তো গরিব মানুষের জন্য কাজ করে।

২৬ মার্চ, ২০২২।