চাঁদপুরে শতাধিক পরিবারের মাঝে পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

dav


শাহ আলম খান
চাঁদপুরে করোনাভাইরাসের কারণে ঘরবন্ধি অসহায় গরিবদের মাঝে পণ্যসামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ। গতকাল সোমবার সকালে শহরের কোড়ালিয়া সরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
এসময় তিনি বলেন, আপনারা জানেন করোনা ভাইরাসটি সংক্রামন ব্যাধি। সংক্রামন ঠেকাতে একটি সামাজিক দূরত্ব সৃষ্টি করতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা সকলে মিলে জনগনের মধ্যে একটা সচেতনতা বোধ সৃষ্টি করতে চাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় দেখলে আমরা আইনের বিধানের মধ্যে থেকে ব্যবস্থা গ্রহণ করছি।
তিনি আরো বলেন, একটি নির্দিষ্ট সময় শেষে মানুষ বাসার বাইরে বেরোনোর চেষ্টা করে। আমরা সেসব মানুষকে ঘরে ফেরানোর চেষ্টা করছি। তবে সেটা মানবিক মূল্যবোধের মধ্যে থেকে পুলিশ কাজ করছে। জনগণের পুলিশ ও মানুষের সাথে কাজ করার বৈশিষ্টগুলো ইমপ্লিমেন্ট করে আমরা কাজ করছি। বিশেষ করে মিডিয়ার সহযোগিতা থাকলে এ ক্ষেত্রে ইনশাআল¬াহ আমরা সফলকাম হবো।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আসাদুজ্জামান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল¬্যাহ প্রমুখ।