নতুন প্রজন্মকে নবীজির জীবন সম্পর্কে শিক্ষা দিতে হবে
……….মোহাম্মদ শওকত ওসমান
স্টাফ রিপোর্টার
যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরে শিশু একাডেমির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। গত রোববার সকাল ১১টা থেকে শিশুদের নিয়ে, হামদ, নাত, মহানবী (স.) সম্পর্কে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহান নবীর জীবনাদর্শকে বুকে লালন করে আমাদের চলতে হবে। পরম সহিষ্ণুতা, মহানুভবতা, সত্যবাদিতার শ্রেষ্ঠ আমাদের নবী করিম (সা.)। আমাদের মাঝ থেকে দিন-দিনি যেন নৈতিক শিক্ষা, মমত্ববোধ হারিয়ে যাচ্ছে। কারণ, আমরা নবীজির আদর্শ জীবন এবং কর্মকে অনুসরন করি না। আজ সমাজে যে অবক্ষয় নেমে এসেছে, সেখানে তার আদর্শ আমাদের পথ দেখাতে পারে। নতুন প্রজন্মকে বেশি বেশি করে নবীজির জীবন সম্পর্কিত শিক্ষা দিতে হবে। মদিনা সনদে নবী একটি আদর্শ জীবন, রাষ্ট্র সমাজ গড়ার নিজেকে তৈরি করার সকল কিছু বর্ণনা করে গেছেন।
শিশু একাডেমির সহকারী পরিচালক কাউছার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও আরবি প্রভাষক মাও. জহিরুল ইসলাম।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে শিশু একাডেমির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন
Post navigation
