চাঁদপুরে শুভসংঘের উদ্যোগে শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ


স্টাফ রিপোর্টার
‘শুভ কাজে সবার পাশে’ এই শ্লোগানে ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়ালো কালের কণ্ঠ-শুভসংঘ, চাঁদপুর শাখা। এবারে শারদীয় দুর্গোৎসবে আনন্দ ভাগাভাগি করতে সনাতন ধর্মের ছিন্নমূল শিশুদের মাঝে নতুন পোশাক তুলে দিয়েছে সংগঠনটি। এই উপলক্ষে গতকাল বুধবার দুপুরে শহরের প্রাচীন বিদ্যাপীঠ গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভালেবাসায় বঙ্গবন্ধু এবং শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রায় অর্ধশত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া। এতে প্রধান অতিথি ছিলেন শুভসংঘ চাঁদপুর শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খান।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন কালের কণ্ঠের চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ, শিক্ষক ও সংগঠক রাসেল হাসান, শুভসংঘ-চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক ভিভিয়ান ঘোষ, সমাজসেবক অনূকূল চন্দ্র রন্টি পোদ্দার, তারুণ্যের অগ্রদূতের সভাপতি নাদিয়া আক্তার, সাধারণ সম্পাদক নুরুল কাদের প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মিথুন ত্রিপুরা। শুভসংঘের এমন মানবিক কাজে সার্বিক সহযোগিতা করেছে তারুণ্যের অগ্রদূত।
এর আগে ভালোবাসায় বঙ্গবন্ধু শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. আব্বাস উদ্দিন। প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা এবং তাদের মাঝে পুরস্কারও তুলে দেয়া হয়।
এসময় বক্তারা বলেন, আমাদের ভালোবাসায় মিশে আছেন এই দেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই চেতনা নিয়ে সবার মুখে হাসি ফোটানো আমাদের লক্ষ্য। তাই যে কোনো উৎসব পার্বনে সবমুখে আমরা হাসি দেখতে চাই। যা ছিন্নমূল্য শিশুদের মাঝে নতুন পোশাক তুলে দিয়ে শুভসংঘ সম্পন্ন করতে পেরেছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও শুভসংঘ ও তারুণ্যের অগ্রদূতের সদস্যরা উপস্থিত ছিলেন।

০৩ অক্টোবর, ২০১৯।