সজীব খান
চাঁদপুরে যথাযথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও আবহানী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৯টায় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সামনে অস্থায়ী বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় এরপর পুলিশ সুপার মিলন মাহমুদ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিন সারওয়ার চৌধুরী ও সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ।
এসময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রশিদ সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ অন্যান্যরা।
এছাড়া শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন- নতুনবাজার ক্রীড়া চক্রের সভাপতি তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি রোটারিয়ান তমাল কুমার ঘোষ, পরিচালক রোটারিয়ান সালাউদ্দিন মো. বাবর, সদস্য মো. আলমগীর হোসেন পাটওয়ারী, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি শেখ মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক এবিএম রেজওয়ান, আবাহনী ক্রীড়া চক্রের সদস্য কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা, রবিন পাটওয়ারী, আবুল বাশার, রাফসান, চাঁদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কাশেম আখন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মো. জিলান, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, পশ্চিম শ্রীরামদী ক্রীড়াচক্র, নাজিরপাড়া ক্রীড়া চক্র, ঘোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোর ফুটবল একাডেমী, তালতলা স্পোর্টিং ক্লাব, আবাহনী ক্রীড়াচক্রসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ২০টি ক্লাবকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য চিঠি পাঠালেও অনুষ্ঠানে ১৯টি ক্লাবের নেতৃবৃন্দ অসেন। শুধুমাত্র পুরাণবাজার ভাই-ভাই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়নি বলে জানা গেছে।
০৫ আগস্ট, ২০২১।

