শ্রমিক লীগ বাংলার ইতিহাস আন্দোলনের অংশ
………শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শ্রমিক লীগ বাংলার ইতিহাস আন্দোলনের অংশ। এই শ্রমিক লীগের অনেক ইতিহাস রয়েছে। শ্রমিক লীগ প্রতিষ্ঠা হয়েছিল শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য। আগে যেখানে শ্রমিকরা অবহেলিত ছিল বর্তমান সরকার ক্ষমতায় এসে শ্রমিকদের ন্যায্য অধিকার দিয়েছে। এই সরকার শ্রমিকদের উন্নয়নে নানামুখী পরিকল্পনা করে যাচ্ছে। যাতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়।
মঙ্গলবার (১২ অক্টোবর) জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুর মাঝি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নুরজাহান আক্তার লিপি।
সভায় শ্রমিক লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন, এনায়েত উল্যা ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক দলিলুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা সিএনজি শ্রমিক লীগের সভাপতি কাজী ওমর ফারুক, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সহ-আইন বিষয়ক আবদুর রহিম, জেলা রিক্সা শ্রমিক লীগের সভাপতি আবদুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় শ্রমিক লীগের জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিসহ নেতৃবৃন্দ। এর আগে এদিন সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রমিক লীগ নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
১৩ অক্টোবর, ২০২১।
