চাঁদপুরে শ্রেষ্ঠ ওসি হলেন আবদুর রশিদ

স্টাফ রিপোর্টার
পরপর ৪ বার চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ। তিনি ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে চাঁদপুর সদর মডেল থানার আরও ৪ জন পুরস্কৃত হন।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে পুলিশ লাইনস্ এ অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ এ ঘোষণা দেন। পরে তিনি ওসি মুহাম্মদ আবদুর রশিদ এর হাতে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরীতে মার্চ থেকে জুন মাস পর্যন্ত পরপর ৪ বার চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ। এছাড়া চাঁদপুর সদর মডেল থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া এবং ক্লুলেস মামলার রহস্য উদঘাটনের জন্য পুরস্কৃত হলেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শন (ইন্টেলিজন্স) এনামুল হক চৌধুরী। বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত হলেন এসআই রাশেদুদজ্জামান ও এএসআই মো. শহীদুল্লাহ।
এদিকে এই সম্মাননা স্মারক টানা ৪র্থ বারের মতো গ্রহণের পর ওসি মুহাম্মদ আবদুর রশিদ সবার কাছে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।
১৮ আগস্ট, ২০২১।