সজীব খান
চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে কল্যানপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (৩১ মে) বিকাল ৪টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে লক্ষ্মীপুর ও কল্যাণপুর ইউনিয়নের মধ্যে ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়। কল্যাণপুর ইউনিয়ন ৪-১ গোলে লক্ষ্মীপুর ইউনিয়নকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে চাঁদপুর জেলা বাপসার সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম দেওয়ান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ।
উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান আলহাজ শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, উপজেলা পরিষদের সিএ মো. দিদার হোসেন, নির্বাহী কর্মকর্তার সিএ সাইফুল আলম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ্র, রাজরাজেশ্বর ইউপি সচিব মিজানুর রহমান, মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, কল্যাণপুর জসিম উদ্দিন রনিসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড সদস্য, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খেলা পরিচালনা করেন ক্রীড়া সংস্থার ওহায়েদুর রহমান লাভু।
০১ জুন, ২০২১।
