স্টাফ রিপোর্টার
চাঁদপুরের সাংবাদিকদের সাথে সৌদি আরবের জেদ্দা চাঁদপুর প্রবাসী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে চাঁদপুর শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্টে মতবিনিময় সভা স্বাগত বক্তব্য রাখেন সমিতির সদস্য সচিব জয়নাল আহমেদ বেপারী।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহিনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা, সৌদি আরব শাখার আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, রাজরাজেশ্বর ইউপির চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, দৈনিক আলোকিত চাদপুরের সম্পাদক জাকির হোসেন ও দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ।
সভায় বক্তারা জানান, সৌদি আরবের যে কোন জায়গায় চাঁদপুরের কোন ভাই বিপদে পরলে আমাদের সংগঠন এগিয়ে যাবে। অনেক প্রবাসীরা বিদেশে মারা যায়, টাকার জন্য লাশ আনতে পারে না প্রবাসীদের লাশটি দেশে আনতে সরকারিভাবে আনার ব্যবস্থা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। সাংবাদিকরা সৌদি আরব গেলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন।
তারা আরো বলেন, মুক্তিযোদ্ধারা ভাতা পায়, কিন্তু রেমিটেন্স যোদ্ধারা একবারে দেশে চলে আসলে ভাতা তো দূরের কথা বিমানবন্দরে যে ব্যবহার করা হয়, তা খুবই দুঃখজনক। রেমিটেন্স যোদ্ধারা যেনো এয়ারপোর্টে ন্যূনতম সম্মানটুকু পায়। সৌদি আরবের রাষ্ট্রদূত চাঁদপুরের। তার মাধ্যমে বর্তমানে সৌদি আরবে প্রবাসীরা অনেক সহযোগিতা পাচ্ছেন। এই সমিতি চাঁদপুর জেলার ৮টি উপজেলার যে কোন সৌদি প্রবাসী সব ধরনের সহযোগিতা করবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিক উল্লাহ পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, জিটিভির জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল, দৈনিক শপথের সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবু, দৈনিক আদি বাংলার প্রকাশক আরিফ রাসেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, এখন টিভির স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি রহমান রুবেল, দৈনিক মেঘনা বার্তার বার্তা সম্পাদক আনোয়ারুল হক, দৈনিক চাঁদপুর দর্পণের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম অনিকসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
১৬ জুন, ২০২৩।
