স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের চরবাকিলা হরিসভার প্রতিষ্ঠাতা তৎকালীন জমিদার হরিস চন্দ্র রায়ের দ্বিতীয় পুত্রবধূ, চাঁদপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও মধুরোড রেল স্টেশনের প্রতিষ্ঠাতা মধুসূদন রায়ের নাতনী, চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠক শুকদেব রায় ও জয়রাম রায়ের মা যোগমায়া রায় গত শুক্রবার (৭ মে) সকাল ৬টায় নতুন আলিম পাড়া প্রতাপ সাহা রোডস্থ রক্সি ভিলার ভাড়া বাসায় ইহলোক ত্যাগ করে পরোলোগ গমন করেন (দিব্যান লোকান স্ব গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি ৪ ছেলে ও পুত্রবধূ, ৬ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। প্রয়াতের অন্তেষ্টিক্রিয়া দুপুর ১২টায় চাঁদপুর পৌর মহাশ্মশানে অনুষ্ঠিত হয়।
প্রয়াতের বড় ছেলে জয়দেব রায়, মেজ ছেলে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, বিবেকানন্দ যুব সংঘের সভাপতি ও অনন্যা নাট্যগোষ্ঠীর সহ-সভাপতি সেজ ছেলে জয়রাম রায় এবং ছোট ছেলে দীপক রায় তাদের মায়ের আত্মার সৎগতির জন্য সবার আশীর্বাদ কামনা করেছেন।
চাঁদপুর মহাশশ্মানে নেয়ার আগে শহরের গোপাল জিউর আখরায় সবার শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয়। মন্দিরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
৯ মে, ২০২১।
