স্টাফ রিপোর্টার
‘আসুন নিজে মাস্ক পরি ও অপরকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করি’ এ শ্লোগানে কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকর করতে কাজ করছে চাঁদপুর জেলা পুলিশ। গত রোববার (২ মে) দুপুরে শহরের হাকিম প্লাজা, রেলওয়ে হকার্স মার্কেট, মীর শপিং কমপ্লেক্সসহ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠানে পুলিশ সুপার মো. মিলন মাহমুদের নির্দেশক্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা-বিক্রেতার মাস্ক নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।
এসময় সহকারী পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস, চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার জানান, মার্কেটগুলোতে ক্রেতাদের তুলনায় বিক্রেতাদের বেশির ভাগেরই মাস্ক নেই। আমরা দোকানদারদের সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক নিশ্চিত করে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশ দিয়েছি।
৫ মে, ২০২১।
