
স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সিভিল প্রশাসনের পাশাপাশি সেনা সদস্যরাও মাঠে তৎপরতা শুরু করেছে।
গত শনিবার চাঁদপুর শহরসহ জেলার সব উপজেলায় সেনা সদস্যরা টহল দিয়েছে এবং মানুষকে সচেতন করতে কাজ করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, রাস্তাঘাট ও বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং একাধিক লোক একসাথে জমায়েত না হওয়া এসব বিষয়ের উপর গুরুত্ব দিয়ে সেনা সদস্যদের কোথাও কোথাও মাঠে কাজ করতে দেখা গেছে এবং জনগণকে এ বিষয়ে সচেতন করতেও দেখা গেছে। এছাড়া তারা সর্বত্রই টহল দিয়েছে।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চাঁদপুরে সেনাবাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
