স্টাফ রিপোর্টার
চাঁদপুরে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, খেলায় অংশগ্রহণকারী উভয় দলকে অভিনন্দন। তোমরা নিজেকে সাহসী করে যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। স্কুলভিত্তিক দাবা বাংলাদেশে এই প্রথম। চাঁদপুরের মানুষের মেধা ও বুদ্ধি ভালো।
পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মিলন মাহমুদের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন।
খেলোয়াড়দের মধ্যে বক্তব্য রাখেন গণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অসীম দত্ত, মাতৃপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়া ইসলাম, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাহাত খান, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কনিষ্ক পাল কর্ন, আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, জেলা অফিসার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য রোটা. সুভাষ চন্দ্র রায়, দাবা উপ-কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দসহ অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
২৪ আগস্ট, ২০২২।
