চাঁদপুরে স্কুল ছাত্র নিখোঁজ


স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মো. রিফাত শেখ (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। রিফাত চাঁদপুর সদর উপজেলার আশিকাঠি ইউনিয়নের আশিকাঠি গ্রামের মো. মোখলেছ শেখের ছেলে। এ ব্যাপারে রিফাতের বাবা মো. মোখলেছ শেখ গত শুক্রবার চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। জিডি নম্বর-১৪১৮/২০২০। রিফাত চাঁদপুর টেকনিক্যাল গভের্নমেন্ট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তার গায়ের রঙ শ্যামলা। মুখমন্ডল লম্বাটে।
সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়, গত ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে রিফাত কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর থেকে রিফাতের নিকটাত্মীয়সহ বিভিন্ন প্রতিবেশীর বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে উপরে উল্লেখিত ঠিকানায় অথবা চাঁদপুর মডেল থানায় যোগাযোগের জন্য অনুরোধ করেন রিফাতের বাবা মোখলেছ শেখ।