চাঁদপুরে স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি

স্টাফ রিপোর্টার
স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে চাঁদপুর অযাচক আশ্রমে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কাল সোমবার ভোর ৫টায় আশ্রম প্রাঙ্গণে আরতি ও অঞ্জলি। সকাল ৮ মুখার্জিঘাট থেকে কীর্ত্তনের শোভাযাত্রা নৌকাযোগে নদী পথে পুরানবাজার হরিসভা মন্দির প্রাঙ্গণে শুভাগমন। সেখান থেকে পুনরায় অযাচক আশ্রমে প্রত্যাবর্তন। সকাল ১১টায় প্রেমধ্বনি, শংখধ্বনি ও উলুধ্বনি সহকারে বিগ্রহ ও বাবামনির প্রতিছবি স্থাপন। বিকেল ৪টায় নিরব নাম জপ যঞ্জ, গায়েত্রী গীতা ও কীর্তন। বিকাল ৫টায় নারীর সতিত্ব রক্ষায় স্বরাপানন্দের ভূমিকা শীর্ষক মাতৃ সম্মেলন। সন্ধ্যা সাড়ে ৬টায় সমবেত উপাসনা। রাত ৮টায় স্বরূপানন্দ সংগীত পরিবেশন করবেন মানিক রায় ও সহশিল্পী বৃন্দ।
২৯ ডিসেম্বর ভোর ৬টায় ঊষা কীর্তনাঞ্জলী ও কীর্তন। সকাল ৮টায় নবীন যুগের নববেদ অখণ্ড সংহিতা পাঠ। সকাল সাড়ে ৮টায় স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব দিবসের সমবেত উপাসনা। সকাল সাড়ে ১০টায় কীর্তন সহযোগে নগর পরিক্রমা। দুপুর ১২টায় চরিত্রগঠন আন্দোলন শীর্ষক ধর্মীয় সভা। দুপুর ২টায় প্রসাদ বিতরন। সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তিবাচনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।
২৭ ডিসেম্বর, ২০২০।