চাঁদপুরে স্বামী স্বরূপানন্দের ২ দিনব্যাপী জন্মোৎসবের সম্পন্ন

স্টাফ রিপোর্টার
স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসব স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে। জন্মোৎসব উপলক্ষে শহরের পুরাতন আদালত পাড়াস্থ অযাচক আশ্রমে ২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পালন করা হয়।
গত সোমবার ভোর ৫টায় আশ্রম প্রাঙ্গণে আরতি ও অঞ্জলি। সকাল ১১টায় প্রেমধ্বনি, শংখধ্বনি ও উলুধ্বনি সহকারে বিগ্রহ ও বাবামনির প্রতিছবি স্থাপন করা হয়। বিকেল ৪টায় নিরব নাম জপ যঞ্জ, গায়েত্রী গীতা ও কীর্তন হয়। বিকাল ৫টায় নারীর সতিত্ব রক্ষায় স্বরাপানন্দের ভূমিকা শীর্ষক মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় সমবেত উপাসনা। রাত ৮টায় স্বরূপানন্দ সংগীত পরিবেশন করেন মানিক রায়, বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠক সুধাংশু সূত্রধর, ঢাকা মগবাজার অখণ্ড মন্ডলির ভাত্রা পলাশ কুমার দাশ, নারায়নগঞ্জ অখণ্ড মন্ডলির ভাত্রা প্রনব কুমার সাহা, বিথী রায়, রক্তিম সাহা, সুরভি সাহা মেঘা, মমতা রানী দাসসহ সহশিল্পীরা।
গতকাল মঙ্গলবার ভোর ৬টায় ঊষা কীর্তনাঞ্জলী ও কীর্তন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় নবীন যুগের নববেদ অখণ্ড সংহিতা পাঠ। সকাল সাড়ে ৮টায় স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব দিবসের সমবেত উপাসনা। দুপুর ১২টায় চরিত্রগঠন আন্দোলন শীর্ষক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় প্রসাদ বিতরণ। সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তিবাচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
চাঁদপুর অযাচক আশ্রমের নবাগত অধ্যক্ষ রতন লাল গাঙ্গুলির সভাপতিত্বে দুই দিন ব্যাপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদ সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাধারন সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিমল চৌধুরী, ব্যবসায়ী পরেশ মালাকার, চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দুলাল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক তাপস কুমার দাশ, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সদস্য সচিব মৃণাল কান্তি দাস, বিবেক লাল মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, ঢাকার মানিক চৌধুরী, ডা. মিলন সরকার, তাপস কুমার সরকার, অধ্যাপক রাধেশ্যাম কুড়ি, গৌতম ঘোষ, গৌতম সাহা, অঞ্জন দাস, সঞ্জয় ভৌমিক, মনতোষ সাগা, সুমন ভৌমিক, প্রনব সাহাসহ ভক্তবৃন্দ।
৩০ ডিসেম্বর, ২০২০।