শাহ্ আলম খান
করোনাভাইরাস সংক্রমণ বন্ধে চাঁদপুরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানার ১১ জনকে ২ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়। শুক্রবার (২৬ জুন) বিভিন্ন উপজেলায় ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। রাত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনাভাইরাস রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে সব উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে ১১টি মামলায় ১১জন ব্যক্তিকে ২ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়।
২৬ জুন, ২০২০।
