চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
১৮ আগস্ট নরসিংদী জেলার বেলাবো ও মনোহরদী উপজেলায় একটি মানবিক কর্মসূচী চলাকালীন সময়ে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বের করা হয়। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের পৌর ঈদগাঁ মাঠ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোলেমান ঢালী, যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, কামরুজ্জামান হাসানাত, শামছুল আলম সূর্য, সামছুল আরেফিন খান, ইয়াকুব বিন ছায়েদ লিটন, মো. অলি আহমেদসহ জেলা, সদর, পৌর ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
০২ সেপ্টেম্বর, ২০২১।