করোনাকালে মহাসঙ্কটে ক্ষুদ্র ব্যবসায়ীরা
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী সড়ক ও জনপথ চাঁদপুরের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী।
শহরের ওয়ারলেস মোড় থেকে শুরু করে বাবুরহাট বাজারের একাংশ পর্যন্ত ২ শতাধিক অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা ও অন্যান্য প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। তবে বুধবার সড়ক ও জনপথ চাঁদপুরের উদ্যোগে মাইকিং করা হয়।
সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল¬াহ ভূঁইয়া বলেন, বেশ কিছুদিন সময় নিয়ে আমরা অবৈধ স্থাপনার তালিকা করে আইনগত প্রক্রিয়া শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সময় দিয়েছেন। আজ ২ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়কের পাশে জেলা পরিষদের স্থাপনায় কিছু মামলা থাকায় সেগুলো উচ্ছেদ করতে পারিনি। পরবর্তীতে আদালত যখন রায় দিবে তখন সেগুলোও উচ্ছেদ করা হবে।
তিনি আরো বলেন, সড়ক ও জনপথ বিভাগের সড়কের দু’পাশে যে কোন অবৈধ স্থাপনা যে কোন সময় গড়ে উঠুক তা উচ্ছেদ করা যায়। এটার জন্য কোন নির্দিষ্ট সময় লাগে না। তবে আমরা চাঁদপুরে বাকি অবৈধ স্থাপনাগুলোর তালিকা তৈরী করছি। পরবর্তীতে সেগুলোও উচ্ছেদ করা হবে।
উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মারুফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও চাঁদপুর মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
১৮ এপ্রিল, ২০২১।
