স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন থেকে ১২ কেজি গাঁজাসহ মো. রায়হান জমাদার (৩৫) নামে
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওই ইউনিয়নের টাওরখিল নামক এলাকা থেকে গ্রেফতার করা হয়। রায়হান ওই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার সময় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই পলাশ বড়ুয়া ও এএসআই সাহিদুর রহমান মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের টাওরখিল এলাকা হতে মাদক ব্যবসায়ী মো. রায়হান জমাদারের বসতবাড়ি থেকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।
১৬ জুলাই, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
